ঈদ-উল-আজহায় স্মার্ট ক্যাজুয়াল ড্রেস স্টাইলিং গাইড

ঈদে স্মার্ট ক্যাজুয়াল পোশাকের নতুন ধারা

ঈদে স্মার্ট ক্যাজুয়াল পোশাকের নতুন ধারা

ঈদ-উল-আজহা মানে শুধু উৎসবের পোশাক নয়; এর সঙ্গে থাকে সকালবেলার নামাজ, কুরবানির ব্যস্ততা, পরিবারের দায়িত্ব, অতিথি আপ্যায়ন, বিকেলের ভিজিট এবং কখনো ছোটখাটো ঘোরাঘুরিও। তাই এই ঈদে পোশাক বেছে নেওয়ার সময় শুধু জমকালো দেখানো নয়, সারাদিন আরাম পাওয়া এবং পরিস্থিতি অনুযায়ী পরিপাটি থাকা দুটোই জরুরি। এখানেই ক্যাজুয়াল ড্রেস, স্মার্ট ক্যাজুয়াল ড্রেস এবং ক্যাজুয়াল পোশাকের গুরুত্ব বেড়ে যায়।

কেন ঈদউলআজহায় ক্যাজুয়াল পোশাক বেশি প্রাসঙ্গিক

ঈদুল ফিতরে যেখানে সাজের আবহ তুলনামূলকভাবে বেশি উৎসবকেন্দ্রিক, ঈদ-উল-আজহায় বাস্তব কাজের চাপ অনেক বেশি থাকে। সকালে নামাজে যাওয়া, বাড়ির আয়োজন দেখা, কোরবানির পর পরিষ্কার-পরিচ্ছন্নতা, রান্নাঘরের ব্যস্ততা, আত্মীয়দের বাসায় যাওয়া সবকিছু মিলিয়ে পোশাক হতে হয় কমফোর্টেবল আর একাধিক কাজের উপযোগি। এ কারণেই ঈদ-উল-আজহায় ক্যাজুয়াল পোশাক শুধু ট্রেন্ড নয়, প্রয়োজনও।

ক্যাজুয়াল মানেই অগোছালো নয়। সঠিক কাট, ভালো ফেব্রিক, পরিমিত রঙ এবং মানানসই জুতার সঙ্গে ক্যাজুয়াল পোশাক খুব সহজেই ঈদের উপযোগী হয়ে উঠতে পারে। বিশেষ করে যারা সারাদিন এক পোশাকে থাকতে চান, তাঁদের জন্য ক্যাজুয়াল ড্রেস বা স্মার্ট ক্যাজুয়াল ড্রেস সবচেয়ে কার্যকর।

ক্যাজুয়াল ড্রেস বনাম স্মার্ট ক্যাজুয়াল ড্রেস: পার্থক্য কোথায়

ক্যাজুয়াল ড্রেস হলো এমন পোশাক, যা দৈনন্দিন ব্যবহারে আরামদায়ক, সহজ এবং কম ঝামেলার। যেমন নারীদের টপ, শার্ট, কুর্তি, টিউনিক, পালাজ্জো প্যান্ট বা সিম্পল সেট; পুরুষদের ক্যাজুয়াল শার্ট, পোলো, টি-শার্ট, চিনোস বা ক্যাজুয়াল প্যান্ট।

অন্যদিকে স্মার্ট ক্যাজুয়াল ড্রেস একটু বেশি পরিপাটি। এতে আরাম থাকে, তবে লুকটি বেশি গোছানো ও অনুষ্ঠান উপযোগি হয়। উদাহরণ হিসেবে বলা যায়—নারীদের ছিমছাম শার্টের এর সঙ্গে পালাজ্জো বা কুলোট প্যান্ট, সোজা কাটের টিউনিক বা কামিজের সাথে ম্যাচিং হালকা অ্যাক্সেসরিজ, অথবা পুরুষদের ক্যাজুয়াল শার্টের সঙ্গে চিনো প্যান্ট ও লোফার। চাইলে সন্ধ্যার ভিজিটে হালকা ক্যাজুয়াল ব্লেজারও যোগ করা যায়। স্মার্ট ক্যাজুয়ালের জন্য ২০২৬ সালের সামার ফ্যাশন আলোচনাতেও আন্তর্জাতিকভাবে আরামদায়ক বা রিল্যাক্সড ডিজাইন, ব্রিদেবল এবং হালকা কাপড় গুরুত্ব পাচ্ছে।

নারীদের ঈদ ক্যাজুয়াল লুক কেমন হবে

ঈদ-উল-আজহায় নারীদের ক্যাজুয়াল পোশাক বেছে নেওয়ার সময় প্রথমেই ভাবতে হবে দিনের কোন সময়ে, কী কাজে, কতক্ষণ পোশাকটি পরতে হবে। সকালবেলার জন্য হালকা টপ, শার্ট, কুর্তি বা ছোট টিউনিক ভালো পছন্দ। বিশেষ করে মেয়েদের টপ ও শার্ট যদি কটন, ভিসকোস, হালকা জর্জেট ও কটন ব্লেন্ড এর হয়, তাহলে গরমে অস্বস্তি কম হয়।

পালাজ্জো প্যান্ট ঈদের ক্যাজুয়াল স্টাইলিংয়ে খুব কার্যকর। এটি ঢিলেঢালা, বাতাস চলাচল করে এবং লম্বা সময় পরে থাকলেও আরাম দেয়। টিউনিক, কামিজ, শার্ট-স্টাইল টপ, বা এ-লাইন টপের সঙ্গে পালাজ্জো প্যান্ট সহজেই পরিপাটি লুক তৈরি করে। যারা একটু ফেস্টিভ টাচ চান, তাঁরা বর্ডার ডিটেইল, হালকা রঙের প্রিন্ট, ট্যাসেল বা সফট এম্ব্রয়ডারি থাকা টপ বেছে নিতে পারেন।

রঙের ক্ষেত্রে ঈদ-উল-আজহায় আর্দি, সফট ও রিফ্রেশিং টোনের ব্যবহার সবচেয়ে বেশি মানানসই। যেমন অফ হোয়াইট, বেউজ, পিচ, মিন্ট, সেজ গ্রিন, সফট ব্লু, রাস্ট, কোরাল, ডাস্টি পিঙ্ক ও প্যাস্টেল হলুদ। খুব ভারি জরির কাজ, সিনথেটিক কাপড়, বা অতিরিক্ত লেয়ারযুক্ত পোশাক ঈদের দিনের ব্যস্ততায় অস্বস্তি বাড়াতে পারে।

ঈদে স্মার্ট ক্যাজুয়াল লুক তৈরি করতে নারীরা বেছে নিতে পারেন প্রিন্টেড টপের সাথে পালাজ্জো প্যান্ট, ফ্ল্যাট স্যান্ডেল এবং ছোট কানের দুল। শার্ট-স্টাইল টিউনিকের সাথে স্ট্রেইট প্যান্ট, ব্লক হিল এবং লাইট মেকআপ ভালো মানায়। এ ধরনের লুক ঈদের সকাল, পারিবারিক ছবি, ঘরের আয়োজন এবং বিকেলের ভিজিট, সব জায়গায় মানিয়ে যায়।

পুরুষদের ঈদ ক্যাজুয়াল লুক

পুরুষদের ঈদ ফ্যাশনে পাঞ্জাবি সব সময়ই গুরুত্বপূর্ণ। তবে ঈদ-উল-আজহায় অনেকেই পাঞ্জাবির বাইরে আরও সহজ, হালকা এবং ফ্লেক্সিবল পোশাক খোঁজেন। এখানে ক্যাজুয়াল শার্ট, পোলো এবং ক্যাজুয়াল প্যান্ট খুবই মানানসই।

সকালবেলার নামাজে পাঞ্জাবি পড়ার পর দুপুর বা বিকেলের জন্য একটি ব্রিদেবল ক্যাজুয়াল শার্ট বেছে নিতে পারেন। কটন, লিনেন-ব্লেন্ড, কিউবান কলার, শর্ট স্লিভ, হালকা রঙের প্রিন্টেড শার্ট, গরমে সবই মানানসই। শার্টের সঙ্গে চিনোস প্যান্ট, রিল্যাক্সড ট্রাউজার বা স্মার্ট ক্যাজুয়াল প্যান্ট পরলে লুকটি খুব সহজেই পলিশড্ হয়ে যায়।

পোলো ঈদের ক্যাজুয়াল পোশাকে খুব বেশি প্রচলিত না হলেও কিন্তু স্মার্ট চয়েজ। যারা খুব বেশি স্টাইলিশ দেখাতে চান না, কিন্তু পরিপাটি থাকতে চান, তাঁদের জন্য সলিড কালার বা লাইট-প্রিন্ট পোলো চমৎকার কাজে আসবে। পোলোর সঙ্গে ডার্ক ডেনিম, চিনোস প্যান্ট বা কটন ট্রাউজার পরলে ফ্যামিলি ভিজিট বা বন্ধুবান্ধবের সঙ্গে বের হওয়ার জন্য যথেষ্ট স্মার্ট লুক তৈরি হয়।

কেউ কেউ আছেন কোনো শার্ট বা প্যান্টের সাথে কেমন জুতো পরবেন সিদ্ধান্তে আসতে পারেন না। তারা ক্যাজুয়াল শার্ট, চিনোস প্যান্টের কম্বোর সাথে লোফার পরতে পারেন। পোলো শার্ট ও রিল্যাক্সড্ প্যান্টের সাথে স্নিকার ভালো মানায়। শর্ট স্লিভের সাথে ডেনিম প্যান্টক্যাজুয়াল শু যথেষ্ট।

ক্যাজুয়াল জুতা: ছেলেদের মেয়েদের জন্য ব্যবহারিক পছন্দ

ঈদের দিন অনেক হাঁটাহাঁটি, দাঁড়িয়ে থাকা বা বাইরে যাওয়া থাকে। তাই ক্যাজুয়াল জুতা শুধু স্টাইল নয়, আরামের বিষয়ও। পোশাক যত সুন্দরই হোক, ভুল জুতা পুরো দিনের স্বস্তি নষ্ট করতে পারে।

ছেলেদের ক্যাজুয়াল জুতা হিসেবে লোফারস্, ক্লিন স্নিকার, স্লিপ-অন শু, লেদার স্যান্ডেল বা মিনিমাল ক্যাজুয়াল শু জনপ্রিয়। পাঞ্জাবির সঙ্গে স্যান্ডেল বা লোফার আর ক্যাজুয়াল শার্ট ও পোলোর সাথে স্নিকার বা স্লিপ অন ভালো মানায়।

মেয়েদের ক্যাজুয়াল জুতা হিসেবে ফ্ল্যাট স্যান্ডেল, ব্লক হিল, মিউল, স্লিপ-অন স্যান্ডেল বা সফট স্ট্র‌্যাপ স্যান্ডেল বেছে নিতে পারেন। পালাজ্জো প্যান্টের সঙ্গে ফ্ল্যাট বা ব্লক হিল ভালো দেখায়। টিউনিক বা শার্ট-স্টাইল টপের সাথে নিউট্রাল স্যান্ডেল বা মিউল পরলে লুক ক্লিন ও ইলগেন্ট লুক তৈরি হয়।

ঈদের জন্য জুতা বেছে নেওয়ার সময় নতুন জুতা সরাসরি ঈদের দিন প্রথমবার পরা ঠিক নয়। আগে এক-দুইবার পরে দেখে নেওয়া ভালো, যাতে ফোস্কা বা অস্বস্তি না হয়।

বাংলাদেশের ঈদউলআজহা লাইফস্টাইল অনুযায়ী স্টাইলিং টিপস

বাংলাদেশের ঈদ-উল-আজহা পোশাক পরিকল্পনা করতে হলে আবহাওয়া, পারিবারিক রীতি এবং দিনের কাজ সবকিছু একসঙ্গে ভাবতে হবে। প্রথমত, সকাল ও দুপুরের পোশাক হালকা রাখুন। দ্বিতীয়ত, খুব বেশি ঝুল, লেয়ার বা ভারী দুপাট্টা এড়িয়ে চলুন। তৃতীয়ত, পোশাকের রঙ ও ফেব্রিক এমন রাখুন, যাতে ঘাম বা দীর্ঘ সময় ব্যবহারে অস্বস্তি কম হয়।

যারা ঈদের দিন অনেক, অনেক ছবি তুলতে চান, তাঁদের জন্য সলিড ও সফট প্রিন্টের পোশাক পারফেক্ট। খুব ভারি ও ঝলমলে প্রিন্ট অনেক সময় ছবির ফোকাস নষ্ট করে দেয়। আবার একেবারে একেবারে প্লেইন আউটিফিটের বদলে টেক্সচার্ড ফেব্রিক, বর্ডার ও হেমলাইনে কাজ করা পোশাক বেছে নেন এবং হালকা অ্যাক্সেসরিজ যোগ করেন, তাহলে লুকটি আরো বেশি মার্জিত দেখায়।

ঈদে পরিবারের জন্য কো-অর্ডিনেটেড ক্যাজুয়াল পোশাকও ভালো আইডিয়া। একই ডিজাইন ও প্রিন্টে ম্যাচিং না করে একই টোনের বিভিন্ন কালার বেছে নেয়া যেতে পারে। যেমন বাবা-মা আর্দি টোন, শিশুরা সফট ব্রাইট টোন, কাপলরা একই রঙের ২টি শেড বেছে নিতে পারেন। এই ধরনের রঙগুলি স্নিগ্ধতা ছড়ানোর পাশাপাশি ক্যামেরায় খুব দারুন ফ্রেম তৈরি করে।

ঈদ-উল-আজহায় ক্যাজুয়াল ড্রেসের সবচেয়ে বড় শক্তি হলো এর ভার্সেটালিটি। একই টপ বা শার্ট ঈদের পরও অফিস, ক্যাজুয়াল আউটিং, ফ্যামিলি লাঞ্চ বা উইকেন্ড প্ল্যানে ব্যবহার করা যাবে। ফলে কেনাকাটাটি শুধু এক দিনের জন্য থাকে না, আপনার ফ্যাশন ওয়াড্রব এর দীর্ঘ মেয়াদী অংশ হয়ে যায়।

নারীদের জন্য মেয়েদের টপ ও শার্ট, পালাজ্জো প্যান্ট, টিউনিক বা কো-অর্ড সেট; পুরুষদের জন্য ক্যাজুয়াল শার্ট, পোলো, ক্যাজুয়াল প্যান্ট, ক্যাজুয়াল জুতা এবং প্রয়োজনে ক্যাজুয়াল ব্লেজার, সব মিলিয়ে ঈদের পোশাক হতে পারে সহজ, স্মার্ট ও ব্যবহারিক। ঈদ-উল-আজহায় ভালো পোশাক মানে শুধু জমকালো পোশাক নয়; বরং এমন পোশাক, যা আরামদায়ক, পরিপাটি, আবহাওয়াসচেতন এবং আপনার জীবনধারার সঙ্গে মানানসই। ক্যাজুয়াল ড্রেস, স্মার্ট ক্যাজুয়াল ড্রেস এবং ক্যাজুয়াল পোশাক এই তিনটি ধারণা তাই ২০২৬ সালের ঈদ ফ্যাশনে খুব প্রাসঙ্গিক।

লেখা: খাদিজা ফাল্গুনী
  • No products in the cart.
Filters
30% offer Hurry, Limited Time Offer! T&C
Download
Our App