টুইন ফিট পাঞ্জাবি ও সাইজচার্টের পূর্ণাঙ্গ গাইডলাইন

টুইন ফিট পাঞ্জাবি ও সাইজচার্টের পূর্ণাঙ্গ গাইডলাইন

টুইন ফিট পাঞ্জাবি ও সাইজচার্টের পূর্ণাঙ্গ গাইডলাইন

ঈদ, বিয়ে কিংবা উৎসবের সময় পাঞ্জাবি বাঙালি পুরুষের প্রথম পছন্দ। কিন্তু একটি বড় প্রশ্ন থেকে যায়, ফিট কেমন হবে? সেমি-ফিট, না কি ফিটেড? এই চাহিদা থেকেই এসেছে নতুন ধারণা, টুইন ফিট পাঞ্জাবি। যদিও “টুইন ফিট পাঞ্জাবি” এখনো প্রচলিত টার্ম নয়, বাস্তবে এটি বোঝায় একই ডিজাইনে দুই ধরনের কাট, সেমি-ফিট ও ফিটেড। ফলে শরীরের গঠন, আরাম ও স্টাইল তিনটি বিষয় একসঙ্গে বিবেচনায় রাখা যায়।

এই ব্লগে থাকছে টুইন ফিট পাঞ্জাবির ব্যাখ্যা, পাঞ্জাবি ফিটের ধরন, পাঞ্জাবি সাইজ চার্ট (বাংলাদেশ), ছেলেদের উচ্চতা অনুযায়ী পাঞ্জাবির সাইজ, এবং পাঞ্জাবির সাইজ বের করার নিয়ম, সবকিছু একটি পূর্ণাঙ্গ গাইড আকারে।

টুইন ফিট পাঞ্জাবি কেন?

সবার শরীরের গঠন একরকম নয়। কেউ স্লিম, কেউ একটু হেলদি, কারও কাঁধ চওড়া, কারও পেট ভারি। তাই এক ধরনের কাট সব মানুষের জন্য সমানভাবে মানানসই হয় না। মনে করুন, বাবা-ছেলে একই ডিজাইনের পাঞ্জাবি পরতে চাইছেন। কিন্তু  বাবার পাঞ্জাবি ছেলের ফিট হচ্ছে না। টুইন ফিট পাঞ্জাবি এই বাস্তবতাকে মাথায় রেখে তৈরি ধারণা। টুইন ফিটে একই ডিজাইনের সেমি-ফিট ও ফিটেড, দুটি অপশন থাকায় ক্রেতা নিজের শরীর ও আরামের চাহিদা অনুযায়ী পাঞ্জাবি বেছে নিতে পারেন। গরম ও আর্দ্র আবহাওয়ায় সেমি-ফিট কাট শরীরে বাতাস চলাচল সহজ করে, দীর্ঘ সময় পরলেও স্বস্তি থাকে। অনুষ্ঠান, ছবি তোলা বা ফরমাল গেট-টুগেদারে ফিটেড কাট দেয় শার্প ও পরিপাটি লুক। অনলাইন শপিংয়ের ক্ষেত্রেও এটি কার্যকর। একই সাইজে ভিন্ন ফিট থাকায় সাইজ বিভ্রান্তি কমে। অর্থাৎ, আরাম, আবহাওয়া ও স্টাইল, তিনটি দিক বিবেচনায় টুইন ফিট পাঞ্জাবি একটি ব্যবহারিক সমাধান।

টুইন ফিট পাঞ্জাবি কী?

টুইন ফিট ধারণাটি সহজ। একই ডিজাইনের পাঞ্জাবি দুই কাটে তৈরি হয়। মানে একই ডিজাইনে দুই ফিট অপশন। সেমি-ফিট আরামের জন্য, আর ফিটেড হলো স্টাইল-ফোকাসড।

সেমিফিট (Semi-Fit)

যারা একটু ঢিলেঢালা পছন্দ করেন, গরমে আরাম চান বা লেয়ারিং করতে চান তাদের জন্য সেমি-ফিট। এটি বিশেষ করে মধ্যবয়সী বা রেগুলার ব্যবহারের জন্য উপযোগী।

  • কাঁধের বেস একটু চওড়া
  • বুকের অংশে তুলনামূলক ঢিলা
  • নিচের অংশে বেশি জায়গা
  • দীর্ঘ সময় পরার জন্য আরামদায়ক
পাঞ্জাবি: লা রিভ। মডেল: এআই

ফিটেড (Fitted)

যাদের কাঁধ ও বুকের গঠন স্পষ্ট, এবং স্লিম সিলুয়েট পছন্দ, তাদের জন্য ফিটেড কাট। ছবি তোলা বা বিশেষ অনুষ্ঠানে এই কাট বেশি জনপ্রিয়।

  • কাঁধ তুলনামূলক স্লিম
  • বুকের অংশে টেপার্ড কাট
  • নিচের অংশে শরীরমতো বসা
  • স্মার্ট ও শার্প লুক
পাঞ্জাবি: লা রিভ । মডেল: এআই

টুইন ফিট পাঞ্জাবি সাইজ চার্ট (বাংলাদেশ)

বাংলাদেশে সাধারণত S, M, L, XL, XXL এই সাইজিং স্ট্যান্ডার্ড ব্যবহৃত হয়। নিচে ফিটেড ও সেমি-ফিটেড পাঞ্জাবির গড় সাইজ চার্ট (বাংলাদেশ) দেখে নিন এক পলকে।

ছবি: ফিটেড পাঞ্জাবি সাইজ চার্ট (লা রিভ)
ছবি: সেমি-ফিট পাঞ্জাবি সাইজ চার্ট (লা রিভ)

ছেলেদের উচ্চতা অনুযায়ী পাঞ্জাবির সাইজ

অনেকে বুকের মাপ না জেনে কেবল উচ্চতা অনুযায়ী সাইজ বেছে নেন। তবে উচ্চতাই সব নয়, বুকের মাপ ও কাঁধের গঠনও বিবেচ্য। তারপরও, উচ্চতাতেই যাদের অভ্যেস, তারা এই চার্টটিতে চোখ বুলিয়ে নিন।

উচ্চতা অনুযায়ী পাঞ্জাবির সম্ভাব্য সাইজ (লা রিভ)

পাঞ্জাবির মাপ নেয়ার নিয়ম

পাঞ্জাবির সঠিক সাইজ নির্বাচন করতে মাপ নেওয়ার সময় একটু যত্নশীল হওয়া জরুরি। বুক, কাঁধ ও দৈর্ঘ্য, এই তিনটি মাপ ঠিকভাবে মিললে ফিট অনেকটাই নিখুঁত হয়। নিচের ধাপগুলো অনুসরণ করলে বিভ্রান্তি কমবে।

১) বুকের মাপ নিন: মেজারিং টেপ বুকের সবচেয়ে প্রশস্ত অংশে ধরে স্বাভাবিক শ্বাস-প্রশ্বাসের অবস্থায় ইঞ্চিতে মাপ নিন।
২) কাঁধের মাপ নিন: এক কাঁধের শেষ প্রান্ত থেকে অন্য কাঁধের শেষ প্রান্ত পর্যন্ত সোজাভাবে মাপ নিন।
৩) দৈর্ঘ্য নির্ধারণ করুন: কাঁধের ওপরের অংশ থেকে হাঁটুর একটু ওপর পর্যন্ত মাপ নিন, যাতে পরলে ভারসাম্য থাকে।
৪) ফিট বেছে নিন: বুকের মাপ ৪০ ইঞ্চি হলে সেমি-ফিটে ৪১–৪২ ইঞ্চি নিন। ফিটেড কাট চাইলে ৪০–৪১ ইঞ্চির মধ্যেই থাকুন।

সাইজ নির্বাচন গাইডলাইন: ভুল এড়াতে যা করবেন

লা রিভে পাওয়া যাচ্ছে টুইন ফিট পাঞ্জাবির দারুণ সব ডিজাইন

পাঞ্জাবি কেনা যতটা সহজ, ঠিক সাইজ বাছাইটা অনেক সময় ততটাই ট্রিকি হয়ে যায়। তাই পাঞ্জাবি সাইজ চার্ট দেখে বুক, কাঁধ আর দৈর্ঘ্যের মাপ মিলিয়ে নেওয়াই সবচেয়ে নিরাপদ পদ্ধতি। অনেকে শুধু S/M/L দেখে কিনে ফেলেন, পরে কাঁধ টাইট বা বুক ঢিলা হয়ে যায়। বিশেষ করে টুইন ফিট (সেমি-ফিট বনাম ফিটেড) হলে একই সাইজের ফিটও ভিন্ন লাগতে পারে। নিচের সাইজ নির্বাচন গাইডলাইনগুলো ফলো করলে ভুল কমবে, আর আপনি যেটা অর্ডার করবেন সেটাই শরীরে ঠিকভাবে বসবে।

) শুধু সাইজ লেটার না, চার্টের বুক-কাঁধ-দৈর্ঘ্য তিনটা মাপই মিলিয়ে নিন।
) আপনার বুকের মাপ যদি দুই সাইজের মাঝামাঝি পড়ে, সেমি-ফিটে এক সাইজ বড় নেওয়া নিরাপদ।
) ফিটেড কাট চাইলে বুক ও কাঁধে “ঠিক মাপ” রাখুন, অতিরিক্ত ঢিল না নিন।
) কাঁধের মাপ ভুল হলে পুরো লুক নষ্ট হয়, তাই কাঁধ আগে চেক করুন।
) দৈর্ঘ্য বেছে নিন আপনার উচ্চতা ও পরার স্টাইল অনুযায়ী (হাঁটুর একটু ওপর সাধারণত ব্যালান্সড দেখায়)।
) মোটা কাপড়/লাইনিং থাকলে বা ভেতরে ইননার পরলে সামান্য অতিরিক্ত রুম রাখুন।
) একই ব্র্যান্ডের আগের পাঞ্জাবির মাপ থাকলে সেটাকে রেফারেন্স হিসেবে ধরুন।
) অর্ডারের আগে একবার মাপ নেওয়া রি-চেক করুন, বিশেষ করে বুকের অংশে টেপ সোজা আছে কিনা।

পাঞ্জাবি শুধু একটি পোশাক নয়; এটি উৎসব, ঐতিহ্য ও ব্যক্তিত্বের অংশ। সঠিক ফিট বেছে নিলে একটি সাধারণ ডিজাইনও আলাদা হয়ে ওঠে। টুইন ফিট পাঞ্জাবি ধারণা সেই স্বাধীনতাই দেয়। আপনি চাইলে আরাম, নইলে শার্প লুক। তাই প্রথমে নিজের সাইজ জানুন, ফিট বুঝুন, তারপর পাঞ্জাবি কিনুন। তাহলেই আপনার ঈদ বা বিশেষ দিনের পাঞ্জাবি হবে নিখুঁত।

 

  • লেখা: খাদিজা ফাল্গুনী
  • No products in the cart.
Filters
30% offer Hurry, Limited Time Offer! T&C
Download
Our App