সকাল ৯টা থেকে রাত ৯টা: অফিস থেকে পার্টিতে পারফেক্ট ছবি তোলার স্টাইল

সকাল ৯টা থেকে রাত ৯টা: অফিস থেকে পার্টিতে পারফেক্ট ছবি তোলার স্টাইল

ছবি তোলার স্টাইল

আজকের ব্যস্ত লাইফে সকাল ৯টার অফিস থেকে শুরু করে রাত ৯টার পার্টি, একই দিনে অনেকগুলো মোমেন্ট তৈরি হয়। আর এই প্রতিটা মোমেন্টকে সুন্দরভাবে ক্যাপচার করার জন্য দরকার সঠিক ছবি তোলার স্টাইল জানা থাকা। চাই সেটা অফিসের ফরমাল লুক হোক বা সন্ধ্যার ক্যাজুয়াল পার্টি, ঠিক পোজ, লাইট আর পারফেক্ট আউটফিট থাকলে আপনার ছবিও হয়ে উঠতে পারে পুরো সোশ্যাল মিডিয়া-রেডি।

ফরমাল লুকে ছবি তোলার টিপস

ফরমাল লুকের ছবি তখনই ভালো লাগে, যখন আপনার আউটফিটটা পরিষ্কারভাবে ফুটে ওঠে। তাই শুধু পোজ না, আউটফিট, লাইট আর সেটআপ, সবকিছু মিলিয়েই তৈরি হয় পারফেক্ট ফরমাল শট।

  • ন্যাচারাল লাইট ব্যবহার করুন (জানালার পাশে)

ফরমাল আউটফিটের আসল রং আর ফেব্রিকের টেক্সচার দেখাতে ন্যাচারাল লাইট সবচেয়ে ভালো কাজ করে। জানালার পাশে দাঁড়িয়ে ছবি তুললে শাড়ি, টিউনিক বা শার্টের ডিটেইলস অনেক বেশি ক্লিয়ার দেখা যায়। বিশেষ করে কটন ব্লেন্ড, সিল্ক বা ক্রেপ ফেব্রিক হলে লাইট পড়লে একটা সফট শাইন আসে, যা ছবিকে আরও এলিগেন্ট করে তোলে।

Black Blended Business Formal Shirt

  • স্ট্রেইট পোজ বা ওয়াকিং শট

ফরমাল আউটফিটের কাট আর ফিট দেখানোর জন্য স্ট্রেইট পোজ খুব কার্যকর। সোজা দাঁড়িয়ে থাকলে শার্ট, পোলো বা কামিজের স্ট্রাকচার ঠিকভাবে বোঝা যায়। আবার হালকা ওয়াকিং শট নিলে আউটফিটে একটা ন্যাচারাল মুভমেন্ট আসে, যা ছবিকে বেশি লাইভ করে তোলে।

  • ডেস্ক বা অফিস কর্নারকে ব্যাকগ্রাউন্ড হিসেবে ব্যবহার

ফরমাল লুকের সাথে অফিস সেটআপ খুব ভালো মানিয়ে যায়। ডেস্ক, চেয়ার বা কর্নার ব্যবহার করলে ছবিতে একটা প্রফেশনাল ফিল আসে এবং আউটফিটও সেই পরিবেশে আরও রিলেভেন্ট লাগে। খেয়াল রাখবেন ব্যাকগ্রাউন্ড যেন খুব বেশি ব্যস্ত না হয়, তাহলে ফোকাস আউটফিটেই থাকবে।

Ladies Shirt

মেয়েদের ছবি তোলার স্টাইল (ফরমাল)

  • সিম্পল পোজ, বসে বা হালকা সাইড অ্যাঙ্গেল: মেয়েদের ফরমাল আউটফিট যেমন শাড়ি, ক্যাজুয়াল শার্ট বা ফরমাল টপ, এই ধরনের পোজে সবচেয়ে ভালো ফুটে ওঠে। হালকা সাইড অ্যাঙ্গেলে দাঁড়ালে আউটফিটের কাট আর ফ্লো বোঝা যায়, আর বসে পোজ দিলে শাড়ির ড্রেপ বা কামিজের লেন্থ সুন্দরভাবে ক্যামেরায় আসে।
  • শাড়ি/ক্যাজুয়াল শার্ট/ফরমাল টপে এলিগেন্ট এক্সপ্রেশন: এলিগেন্ট আউটফিটের সাথে এক্সপ্রেশনও হতে হবে সফট আর ক্লাসি। শাড়ির আচল বা কমিজের হাতা হালকা ধরে রাখলে ফেব্রিকের ডিটেইলস ফুটে ওঠে। ফরমাল টপ হলে সোজা পোজে দাঁড়িয়ে থাকলেই লুকটা ক্লিন ও স্টাইলিশ লাগে।
  • হালকা স্মাইল, কনফিডেন্ট লুক: ফরমাল লুকে খুব বেশি এক্সপ্রেশন দরকার হয় না। হালকা স্মাইল বা কনফিডেন্ট লুক আপনার পুরো আউটফিটকে আরও প্রিমিয়াম ফিল দেয়। চোখের এক্সপ্রেশনটা ন্যাচারাল রাখলে ছবিটা বেশি আকর্ষণীয় হয়।

Blue Cotton Jacquard Business Formal Shirt

ছেলেদের ছবি তোলার স্টাইল (ফরমাল)

  • শার্ট/পোলোর সাখে প্যান্টে হ্যান্ডইনপকেট পোজ: এই পোজটা ছেলেদের ফরমাল লুকে সবচেয়ে ক্লাসিক। হ্যান্ড-ইন-পকেট পোজ নিলে পোলো বা শার্টের ফিট ভালোভাবে বোঝা যায় এবং পুরো লুকটা স্মার্ট ও কনফিডেন্ট লাগে।
  • ওয়াকিং বা ফোনে কথা বলার ক্যান্ডিড শট: ফরমাল আউটফিটে ক্যান্ডিড শট খুব ভালো কাজ করে। হাঁটার সময় শার্টের ফিট স্বাভাবিকভাবে ফুটে ওঠে। ফোনে কথা বলার ভঙ্গিতে ছবি তুললে একটা রিয়েল অফিস ভাইব তৈরি হয়।
  • স্ট্রেইট ফেস বা লাইট স্মাইল: ছেলেদের ফরমাল লুকে এক্সপ্রেশন সাধারণত মিনিমালই ভালো লাগে। স্ট্রেইট ফেসে একটা সিরিয়াস, প্রফেশনাল লুক আসে, আর হালকা স্মাইল দিলে সেটি হয়ে ওঠে আরও ফ্রেন্ডলি ও রিল্যাক্সড।

ছোট টিপস:

যে আউটফিটই পরুন, ফিটিং ঠিক আছে কিনা, কাপড় ইস্ত্রি করা কিনা, আর কালার কম্বিনেশন ক্লিন কিনা, এই ছোট বিষয়গুলোই ছবির কোয়ালিটি অনেকটাই বাড়িয়ে দেয়।

Blue Georgette Ladies' Shirt

ক্যাজুয়াল পার্টি/ইভেন্ট লুকে ছবি তোলার টিপস

দিনের ফরমাল লুকের পর যখন আসে পার্টি বা ইভেন্ট, তখন স্টাইল হয়ে যায় একটু বেশি রিল্যাক্সড, একটু বেশি এক্সপ্রেসিভ। এই সময়ের ছবি তোলার মূল ফোকাস হলো, আপনার আউটফিটের মুভমেন্ট, কালার আর ভাইবকে সুন্দরভাবে তুলে ধরা।

  • লো লাইটে অ্যাম্বিয়েন্স ব্যবহার করুন

পার্টি বা ইভেন্টে সাধারণত লাইটিং থাকে একটু ডিম বা ওয়ার্ম টোনে, এটাই আপনার প্লাস পয়েন্ট। এই লাইটে সাটিন, সিল্ক বা শিমারি ফেব্রিক খুব সুন্দরভাবে গ্লো করে। তাই এমন অ্যাঙ্গেলে দাঁড়ান, যেখানে লাইট আপনার আউটফিটে পড়ে হাইলাইট তৈরি করে। খুব বেশি ব্রাইট ফ্ল্যাশ ব্যবহার না করে অ্যাম্বিয়েন্স লাইটেই ছবি তুললে লুকটা আরও প্রিমিয়াম লাগে।

  • মুভমেন্ট শট দিয়ে আউটফিটকে লাইভ করুন

ক্যাজুয়াল পার্টি লুকে স্ট্যাটিক পোজের চেয়ে মুভমেন্ট শট বেশি আকর্ষণীয়। হালকা হাঁটা, ঘোরা বা হাসির মুহূর্ত ক্যাপচার করলে ড্রেসের ফ্লো বা শ্রাগের মুভমেন্ট সুন্দরভাবে ফুটে ওঠে। এতে ছবিতে একটা ন্যাচারাল এনার্জি আসে, যা সোশ্যাল মিডিয়ায় খুব এঙ্গেজিং লাগে।

  • গ্রুপ ও ক্যান্ডিড মিক্স রাখুন

পার্টি মানেই ফ্রেন্ডস, ফান আর ক্যান্ডিড মোমেন্ট। শুধু সলো না, গ্রুপ ছবিও তুলুন, যেখানে আপনার আউটফিট অন্যদের সাথে কনট্রাস্ট বা কমপ্লিমেন্ট করে। ক্যান্ডিড শটে আপনার লুকটা আরও ন্যাচারাল ও রিলেটেবল লাগে।

Gray Viscose Woven Top

মেয়েদের ছবি তোলার স্টাইল (পার্টি)

  • ফ্লোই ড্রেসে ঘোরার পোজ: ফ্লোই ড্রেস, গাউন বা লং টিউনিক হলে মুভমেন্টই হবে আপনার সবচেয়ে বড় হাইলাইট। হালকা ঘোরার পোজে ফেব্রিকের ফ্লেয়ার খুব সুন্দরভাবে ধরা পড়ে, যা ছবিতে একটা ড্রামাটিক কিন্তু সফট ইফেক্ট আনে।
  • ক্লোজআপে গ্ল্যাম লুক: পার্টি লুকে মেকআপ আর অ্যাকসেসরিজও গুরুত্বপূর্ণ। ক্লোজআপ শটে আপনার জুয়েলারি, মেকআপ আর আউটফিটের আপার ডিটেইলস ভালোভাবে ফুটে ওঠে। তাই এক-দুইটা ক্লোজ ফ্রেম অবশ্যই রাখুন।
  • লাইট ধরে ফেস ও আউটফিট হাইলাইট করা: লাইট কোথা থেকে আসছে সেটা বুঝে পোজ নিন। ফেস আর আউটফিটে লাইট পড়লে পুরো লুকটা উজ্জ্বল হয়ে ওঠে। বিশেষ করে শিমারি বা ডিটেইলড আউটফিট হলে এই টেকনিক খুব ভালো কাজ করে।

Green Cotton-blend Business Formal Shirt

ছেলেদের ছবি তোলার স্টাইল (পার্টি)

  • ক্যাজুয়াল শার্ট/টি-শার্টে রিল্যাক্সড পোজ: ক্যাজুয়াল লুকে আরামটাই মূল কথা। পোলো, টি-শার্ট বা ক্যাজুয়াল শার্টে রিল্যাক্সড পোজ নিন যেমন দেয়ালে হেলান দিয়ে বা হালকা বসে। এতে আউটফিটের ফিট আর স্টাইল দুটোই ন্যাচারালি ফুটে ওঠে।
  • ফ্রেন্ডদের সাথে ক্যান্ডিড শট: বন্ধুদের সাথে হাসি, কথা বলা বা মজার মুহূর্তগুলো ক্যাপচার করুন। এই ধরনের ছবিতে আপনার আউটফিটটা বেশি লাইফফুল লাগে এবং পুরো লুকটা আরও রিয়েল ও এঙ্গেজিং হয়ে ওঠে।
  • সাইড লুক বা লাফিং মোমেন্ট: সবসময় ক্যামেরার দিকে তাকিয়ে পোজ না দিয়ে একটু ভিন্ন কিছু ট্রাই করুন। সাইড লুক বা হাসির সময় তোলা ছবি খুব ন্যাচারাল লাগে এবং আউটফিটের একটা আলাদা পার্সপেকটিভ দেয়।

Black Georgette A-line Kameez

ছোট টিপস:

পার্টি লুকে কালার, লেয়ারিং আর অ্যাকসেসরিজ একটু বেশি এক্সপেরিমেন্ট করা যায়। তবে খেয়াল রাখবেন, সবকিছু মিলিয়ে যেন একটা ব্যালান্স থাকে, যাতে আউটফিটটাই ছবির হিরো হয়ে থাকে।

সকাল থেকে রাত, একই দিনে একাধিক লুক, একাধিক মুড। আর প্রতিটা মুডকে সুন্দরভাবে তুলে ধরতে দরকার সঠিক ছবি তোলার স্টাইল। আপনি যদি আপনার আউটফিট, লাইট আর পোজে একটু খেয়াল রাখেন, তাহলে খুব সহজেই আপনার প্রতিটা ছবি হয়ে উঠবে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করার মতো পারফেক্ট।

  • ফাতেমাতুজ্জোহরা আফিয়া
  • No products in the cart.
Filters
30% offer Hurry, Limited Time Offer! T&C
Download
Our App