গরমের সময়ে ঈদ: পোশাকে আরাম পাবেন যেভাবে

গরমের সময়ে ঈদ: পোশাকে আরাম পাবেন যেভাবে

গরমের সময়ে ঈদ: পোশাকে আরাম পাবেন যেভাবে

ঈদ-উল-আজহা মানেই শুধু নতুন পোশাক নয়। সকালবেলার নামাজ, কোরবানির ব্যস্ততা, পরিবারের দায়িত্ব, আত্মীয়স্বজনের বাড়ি যাওয়া, অতিথি আপ্যায়ন এবং দিনের বিভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন কাজ মিলে উৎসবের অন্যরকম কর্মযজ্ঞ। তাই এই ঈদে পোশাক নির্বাচনের ক্ষেত্রে সৌন্দর্যের পাশাপাশি আরাম, চলাফেরার সুবিধা এবং ব্যবহারিকতা অনেক বেশি গুরুত্বপূর্ণ।

এই সময় বাংলাদেশে গরম, আর্দ্রতা ও বাইরে চলাফেরার চাপ, সব মিলিয়ে ভারী, আঁটসাঁট বা অতিরিক্ত অলংকৃত পোশাক অনেকের জন্য অস্বস্তিকর হয়ে উঠতে পারে। তাই ঈদউলআজহা ২০২৬ ফ্যাশন এর বড় দিক হতে যাচ্ছে কমফোর্ট ফার্স্ট বা আরামকে প্রাধান্য দেওয়া ক্যাজুয়াল ফ্যাশন। এর অর্থ একেবারেই সাধারণ বা কম উৎসবমুখর পোশাক নয়; বরং এমন পোশাক, যা দেখতে পরিপাটি, ঈদের আবহের সঙ্গে মানানসই এবং সারাদিনের কর্মব্যস্ততার মাঝেও স্বস্তি দেয়।

কেন ঈদ-উল-আজহায় কমফোর্ট ফার্স্ট ফ্যাশন গুরুত্বপূর্ণ?

ঈদুল ফিতরের তুলনায় ঈদ-উল-আজহার দিনটি অনেক বেশি কাজনির্ভর। সকাল থেকেই ঘরের বাইরে যাওয়া, কোরবানির আয়োজন, রান্নাঘরের প্রস্তুতি, অতিথি সামলানো, আবার বিকেল বা সন্ধ্যায় আত্মীয়দের বাড়ি যাওয়া, সব মিলিয়ে পোশাকের আরাম খুব বাস্তব প্রয়োজন।

ঈদের আমেজ ও গরমের স্বস্তি একসাথে পেতে ব্লেন্ডেড ফেব্রিকের জুড়ি নেই । ছবি: লা রিভ

এ কারণে ঈদ-উল-আজহা পোশাক বেছে নেওয়ার সময় শুধু “কেমন দেখাবে” নয়, “কতক্ষণ স্বস্তিতে থাকা যাবে” এই প্রশ্নটিও জরুরি। ঢিলেঢালা ফিট, শ্বাসপ্রশ্বাস নিতে পারে এমন কাপড়, সহজে ম্যানেজ করা যায় এমন কাট, এবং হালকা লেয়ারিং এবারের ঈদ ফ্যাশনের জন্য কার্যকর।

বাংলাদেশের শহুরে জীবনেও এখন ঈদ উদ্‌যাপন অনেক গতিশীল। কেউ সকাল থেকে পারিবারিক দায়িত্বে থাকেন, কেউ ছবি তোলেন, কেউ বিকেলে ক্যাফে বা আত্মীয়ের বাসায় যান। তাই একটি পোশাক যদি ঘর, বাইরে, ছবি, সব পরিস্থিতিতে মানিয়ে যায়, সেটিই এখন বেশি ব্যবহারিক।

২০২৬ সালের ঈদ ফ্যাশনে যে ট্রেন্ডগুলো প্রাসঙ্গিক

২০২৬ সালের স্প্রিং-সামার ফ্যাশনে আন্তর্জাতিকভাবে বহু-ব্যবহার উপযোগি পোশাক, ঢিলেঢালা বা আরামদায়ক ডিজাইন, ব্রিদেবল ফেব্রিকের মতো ধারণা গুরুত্ব পাচ্ছে। বিশ্বের সেরা ফ্যাশন পাবলিকেশন ভোগ (Vogue) পত্রিকার স্প্রিং ২০২৬ এর ট্রেন্ড কভারেজে কাজের উপযোগী ফ্যাশন, অবসরের ফ্যাশন বা লেইজার ড্রেসিং এর মতো ব্যবহারিক, চলাফেরাবান্ধব স্টাইলের কথা এসেছে। অন্যদিকে ফ্যাব্রিক ট্রেন্ড বিশ্লেষণে কটন বা সুতি, লিনেন, কটন-লিনেন ব্লেন্ড ও ভিসকোসের মত হালকা, ব্রিদেবল ফেব্রিকে গুরুত্বপূর্ণ হিসেবে উঠে এসেছে।

এই ট্রেন্ডগুলো বাংলাদেশের ঈদ-উল-আজহা ফ্যাশনের সঙ্গে খুব স্বাভাবিকভাবে মিলে যায়। কারণ আমাদের ঈদের পোশাকে শুধু সৌন্দর্য নয়, আবহাওয়া ও দিনের কাজের বাস্তবতাও বিবেচনা করতে হয়। তাই ২০২৬ সালের ক্যাজুয়াল ঈদ ফ্যাশনে ঢিলেঢালা পাঞ্জাবি, কমফোর্ট শার্ট, সোজা কাটের কামিজ, টিউনিক, নরম ফ্যাব্রিকের শার্ট, আরামদায়ক প্যান্ট, পালাজ্জো, সালোয়ার, কটন বা ভিসকস বেইজড কো-অর্ড সেট এবং মিনিমাল ডিটেইলিং।

বাংলাদেশের আবহাওয়া ও জীবনধারার সঙ্গে মানানসই পোশাক

মে মাসের শেষদিকে বাংলাদেশে সাধারণত গরম ও আর্দ্রতার প্রভাব থাকে। তাই ঈদ-উল-আজহার জন্য পোশাক বেছে নেওয়ার সময় হালকা কাপড়, ঘাম কম ধরে এমন ফ্যাব্রিক এবং খুব বেশি ভারী কাজ এড়িয়ে চলা ভালো।

নারীদের ক্ষেত্রে সোজা কাটের সালোয়ার কামিজ, শর্ট টিউনিক, হালকা ফ্রক-স্টাইল কামিজ, কটন-ব্লেন্ড জর্জেট, ভিসকস বা নরম ফেইল কাপড়ের পোশাক ভালো কাজ করে। যারা ঐতিহ্যবাহী লুক চান, তাঁরা হালকা এমব্রয়ডারি বা সূক্ষ্ম প্রিন্টের কামিজ বেছে নিতে পারেন। ভারী দুপাট্টার বদলে নরম, হালকা ও সহজে বহনযোগ্য দুপাট্টা বা ওড়না বেশি প্রাসঙ্গিক হবে।

ছেলেদের ঈদ ফ্যাশনে পাঞ্জাবি সবচেয়ে জনপ্রিয় পোশাক। তবে ঈদ-উল-আজহার জন্য খুব ভারী কাজের পাঞ্জাবির বদলে ব্রিদেবল কটন, কটন-ব্লেন্ড বা নরম ফেব্রিকের পাঞ্জাবি বেশি আরামদায়ক। যারা একটু ক্যাজুয়াল কিন্তু পরিপাটি লুক চান, তাঁরা পাঞ্জাবির সঙ্গে চিনো প্যান্ট, রিল্যাক্সড ট্রাউজার বা প্যার্ট পায়জামা বেছে নিতে পারেন।

নারীদের জন্য ক্যাজুয়াল ঈদ স্টাইলিং টিপস

নারীদের ঈদ ফ্যাশনে ২০২৬ সালে আরাম ও পরিমিত সৌন্দর্য একসঙ্গে রাখাই সবচেয়ে কার্যকর। সকালবেলার জন্য হালকা রঙের সালোয়ার কামিজ বা টিউনিক বেছে নেওয়া যেতে পারে। সাদা, অফ-হোয়াইট, সেজ গ্রিন, সফট ব্লু, বেউজ, ডাস্টি পিঙ্ক, প্যাস্টেল ইয়েলো রঙ গরমে চোখে স্বস্তি দেয় এবং ঈদের ছবিতেও ভালো দেখায়।

গরমে সাদা পোশাকেই আরাম বেশি । ছবি: লা রিভ

যদি দিনভর কাজের চাপ থাকে, তাহলে অতিরিক্ত ফ্লেয়ার, ভারী লেয়ার বা লম্বা ঝুলের বদলে সহজ কাটের পোশাক ভালো। স্ট্রেইট কামিজ, এ-লাইন টিউনিক এর সাথে পালাজ্জো বা সিগারেট প্যান্ট, সাথে নরম  একটি পরিপাটি কিন্তু আরামদায়ক ওড়না সহজেই কোরবানি ঈদের পারফেক্ট লুক তৈরি করে।

অ্যাকসেসরিজের ক্ষেত্রেও কমফোর্ট ফার্স্ট ভাবনা রাখা জরুরি। ভারী গয়নার বদলে ছোট দুল, পাতলা ব্রেসলেট বা একটি স্টেটমেন্ট রিঙ যথেষ্ট। জুতার ক্ষেত্রে ব্লক হিল, ফ্ল্যাট স্যান্ডেল বা আরামদায়ক মিউল ভালো পছন্দ হতে পারে। কারণ ঈদের দিন অনেক হাঁটাহাঁটি বা দাঁড়িয়ে থাকার প্রয়োজন হয়।

পুরুষদের জন্য আরামদায়ক ঈদ ফ্যাশন

পুরুষদের ঈদ-উল-আজহা ফ্যাশনে পাঞ্জাবি এখনও সবচেয়ে প্রাসঙ্গিক। তবে ২০২৬ সালে পাঞ্জাবির স্টাইলিং আরও ব্যবহারিক হতে পারে। হালকা রঙ, সিম্পল এমব্রয়ডারি, ম্যান্ডারিন কলার, মিনিমাল মোটিফ উৎসবের আবহ রাখে, কিন্তু অতিরিক্ত ভারী মনে হয় না।

মিনিমাল কাজ করা পাঞ্জাবি এই বছর ঈদ ফ্যাশনের শীর্ষে রয়েছে । ছবি: লা রিভ

সকালবেলার জন্য কটন বা কটন-ব্লেন্ড পাঞ্জাবি ভালো। দুপুরের পর যদি বাইরে যাওয়ার পরিকল্পনা থাকে, তাহলে একই পাঞ্জাবি চিনো প্যান্ট বা প্যান্ট পাজামার সাথে স্টাইল করা যায়। যারা আরও ক্যাজুয়াল লুক চান, তাঁদের জন্য কমফোর্ট শার্ট, ক্যাজুয়াল শার্ট, টি শার্ট ও ড্রাই ফিট ফেব্রিকের পোলো শার্ট অনায়াসে বেছে নিতে পারেন।

রঙের ক্ষেত্রে আইভরি হোয়াইট, বেইজ, অলিভ গ্রিন, সফট ব্লু, গ্রে, লাইট ব্রাউন, সফট মেরুন এই মৌসুমে ট্রেন্ডের টপে আছে। ঈদ-উল-আজহার সাথে আর্দি টোনের একটি স্বাভাবিক সম্পর্ক আছে। কারণ এই ঈদে ঐতিহ্য, সংযম ও পারিবারিক আবহ’ই মুখ্য।

ফেব্রিক, ফিট ও রঙ বেছে নেওয়ার সহজ নিয়ম

ঈদ ফ্যাশন ২০২৬-এ ফেব্রিক বা কাপড় হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলোর একটি। সুতি (cotton), ভিসকোস (viscose), লিনেন-ব্লেন্ড (linen blend), কটন-জর্জেট ব্লেন্ড (cotton-blend georgette), নরম ফেইলি (soft faille) বা হালকা উভেন ফেব্রিক গরমে তুলনামূলক আরামদায়ক।

ঈদের সন্ধ্যায় উৎসবের উজ্জ্বল রঙ বেছে নিন । ছবি: লা রিভ

ফিটের ক্ষেত্রে খুব আঁটসাঁট পোশাক এড়িয়ে চলাই ভালো। রিলাক্সড ফিট (relaxed fit) মানে ঢোলা বা অগোছালো নয়; বরং শরীরের ওপর চাপ না দিয়ে সুন্দরভাবে বসে এমন কাট। নারীদের ক্ষেত্রে স্ট্রেইট, এ-লাইন, রিল্যাক্সড কো-অর্ড বা ঢোলা ফিটের টিউনিক বেস্ট চয়েজ। পুরুষদের ক্ষেত্রে সেমি-ফিট পাঞ্জাবি, প্যান্ট পাজামা বা চিনোস প্যান্ট বেশি ব্যবহার উপযোগি হবে।

রঙ নির্বাচনে দিনের সময় বিবেচনা করুন। সকাল ও দুপুরে হালকা রঙ ভালো; সন্ধ্যার দাওয়াতে একটু ডার্ক শেড বা ফেস্টিভ টোন বেছে নেওয়া যেতে পারে। তবে ঈদ-উল-আজহায় খুব বেশি ঝলমলে রঙের বদলে মার্জিত ও অভিজাত রঙের প্যালেটই বেশি মানানসই।

ঈদউলআজহা ২০২৬ ফ্যাশন এর মূল হতে যাচ্ছে আরাম, ব্যবহারিকতা ও পরিমিত উৎসবের সমন্বয়। বাংলাদেশের আবহাওয়া, কোরবানির দিনের ব্যস্ততা এবং পারিবারিক জীবনধারার সঙ্গে মিলিয়ে পোশাক বেছে নিলে ঈদের দিনটি আরও স্বস্তিদায়ক হয়। আর কমফোর্ট ফার্স্ট ক্যাজুয়াল ফ্যাশন মানে উৎসবের সৌন্দর্য কমে যাওয়া নয়; বরং এমন স্টাইল বেছে নেওয়া, যা আপনাকে সারাদিন আত্মবিশ্বাসী, পরিপাটি ও স্বচ্ছন্দ রাখে।

লেখা: খাদিজা ফাল্গুনী
  • No products in the cart.
Filters
30% offer Hurry, Limited Time Offer! T&C
Download
Our App