২০২৬ সালের পহেলা বৈশাখ ফ্যাশন: শাড়ি, জামা ও নতুন ট্রেন্ড

২০২৬ সালের পহেলা বৈশাখ ফ্যাশন: শাড়ি, জামা ও নতুন ট্রেন্ড

পহেলা বৈশাখ ফ্যাশন ট্রেন্ড ২০২৬

বাঙালি সংস্কৃতিতে পহেলা বৈশাখ শুধুমাত্র বছরের প্রথম দিন নয়; এটি নতুন বছরকে স্বাগত জানানোর এক অনন্য সাংস্কৃতিক ও সামাজিক উৎসব। ফ্যাশন হাউজগুলোতেও শুরু হয়ে গেছে বৈশাখের তোড়জোড়। হতেই হবে। বৈশাখের পোশাকের ধরন, রঙ, কাট এবং নকশা যে আমাদের শেকড়ের কথা বলে। তবে, কিছুটা অদল-বদল তো হতেই হয়। ২০২৬ সালের পহেলা বৈশাখের ফ্যাশনে লাল-সাদা রঙের ঐতিহ্য বজায় থাকলেও তার সঙ্গে এসেছে নতুন রঙের ধারা এবং আরামদায়ক কাপড়ের ব্যবহার। এবার পহেলা বৈশাখ শাড়ি এবং জামার ডিজাইনে এমন কিছু বৈশিষ্ট্য দেখা যাচ্ছে, যা শুধুমাত্র রঙ বা নকশার জন্য নয়, বরং ব্যবহারের আরাম এবং আধুনিক নান্দনিকতাকেও ফুটিয়ে তুলছে। এই ব্লগে থাকছে এই বছরের বৈশাখ ফ্যাশনের ট্রেন্ড ও খুঁটিনাটি।

ছবি: লা রিভ

বৈশাখের শাড়ি

এই বছর বৈশাখের শাড়ির ক্ষেত্রে প্রধান ট্রেন্ড হলো হালকা ও আরামদায়ক কাপড়। কটন, হ্যান্ডলুম, হালকা মসলিন এবং জামদানি-অনুপ্রাণিত শাড়ি এখন বাজারে বেশি দেখা যাচ্ছে। এমন শাড়ি শুধু আরামদায়ক নয়, বরং সকালে মঙ্গল শোভাযাত্রা থেকে শুরু করে দুপুরে পারিবারিক আড্ডা এবং সন্ধ্যায় বন্ধুবান্ধবের অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্যও উপযুক্ত। লাল-সাদা রঙের গুরুত্ব অটুট থাকলেও এবার প্যাস্টেল, পিচ, কোরাল, ল্যাভেন্ডার, ক্রিম ও আর্দি টোনের ব্যবহার বৈশাখী ফ্যাশনে নতুন মাত্রা যোগ করেছে।

শাড়ির নকশার দিকেও এসেছে বৈচিত্র্য। এখন দেখা যাচ্ছে ট্রাডিশনাল ফ্লোরাল মোটিফ, ছিমছাম এম্ব্রয়ডারি, অ্যাপ্লিক, প্রিন্ট ও ব্লকের মিশ্রণ। এগুলো শাড়িকে শুধু সুন্দর দেখায় না, বরং যিনি পরছেন তার স্বাচ্ছন্দ্য এবং ছবিতে স্টাইলিশ লুকও নিশ্চিত করে। শাড়ির ব্লাউজ বা টপের সাথে সঙ্গতি বজায় রাখতে হালকা ডিজাইন বা একরঙা ব্লাউজ এবার বিশেষভাবে জনপ্রিয়। যেসব নারী মিনিমালিস্ট লুক পছন্দ করেন, তারা হালকা প্রিন্টের কাজ করা প্যাস্টেল শেডের একরঙা শাড়ির সাথে হালকা গয়না পরেও আভিজাত্যপূর্ণ স্টাইল তৈরি করতে পারবেন নিমেষেই।

ছবি: লা রিভ

পুরুষের বৈশাখী জামা, বা পাঞ্জাবি

পুরুষদের জন্য পহেলা বৈশাখের জামা বা পাঞ্জাবির ডিজাইনেও নতুন ধারা লক্ষ্য করা যাচ্ছে। ক্লাসিক সাদা বা লাল পাঞ্জাবি এখনও জনপ্রিয়, তবে প্যাস্টেল, অফ হোয়াইট, আইভরি ব্রাউন, আর্দি ব্রাউন, কোরাল টোনও বেশ দেখা যাবে এবার। তাতে প্রিন্ট ও এম্ব্রয়ডারির মিশেলে ফিউশনও বেশ জনপ্রিয় হয়ে উঠেছে এই বছর। প্ল্যাকেট বা কাফে হালকা এম্ব্রয়ডারির কাজও আপনাকে ট্রেন্ডে এগিয়ে রাখবে। যারা ফর্মাল লুক চান, তাদের জন্য সেমি-ফরমাল পাঞ্জাবি, শর্ট-কুর্তা এবং ম্যাচিং কাবলি-পাঞ্জাবি সেটও এই বছরের ট্রেন্ডে আছে। বৈশাখের তপ্ত আবহাওয়া সামাল দিতে কটন, ভিসকোস ও কটন-ব্লেন্ড কাপড় বেছে নেয়াই শ্রেয়।

ছবি: লা রিভ

এই বৈশাখের ট্রেন্ড

মেয়েদের বৈশাখী ফ্যাশনের জন্য এবার তিনটি প্রধান ধারা লক্ষ্য করা যাচ্ছে। প্রথমত, ঐতিহ্যনির্ভর সুতি শাড়ি, যা মঙ্গল শোভাযাত্রা থেকে শুরু করে সন্ধ্যার আড্ডা পর্যন্ত আরামদায়ক হবে। দ্বিতীয়ত, হালকা ও মিনিমাল কাজ করা জামা যেমন কুর্তি, কামিজ, টিউনিক বা কো-অর্ড সেটের মত ক্যাজুয়াল পোশাক। তৃতীয়ত, আন্ডারস্টেটেড বা বিমূর্ত, স্নিগ্ধ লুক, যেখানে সাদামাটা পোশাককেই গয়না, হালকা মেকআপ এবং ফুলের ব্যবহার দিয়ে সম্পূর্ণ করা হয়। চুলে খোলা, বেনী, খোঁপা বা আধখোলা স্টাইল এবার বেশি চোখে পড়বে। চুলে সতেজ ফুল বা ফ্লোরাল ক্লিপের সাজও এই বছর ট্রেন্ডে আছে। প্রকৃতি এবং পোশাকের এই ভারসাম্যই ২০২৬ সালের মেয়েদের বৈশাখী ফ্যাশনের মূল ট্রেন্ড হতে যাচ্ছে।

ছেলেদের ক্ষেত্রে, বৈশাখী সাজ এখন খুব সহজ এবং পরিচ্ছন্ন। ক্লাসিক পাঞ্জাবি এখনো রয়েছে, তবে প্যাস্টেল বা আর্দি টোন, মিনিমাল এম্ব্রয়ডারি এবং হালকা অনুষঙ্গের  জনপ্রিয়তা বাড়ছে। পরিপাটি চুল, গ্রুম বা ট্রিম করা দাঁড়ি, সেমি-ফরমাল জুতো দিয়েই সম্পন্ন হবে বৈশাখের সাজ। ফিউশন পাঞ্জাবি,হালকা কুর্তাই এখন মিনিমাল কিন্তু স্মার্ট লুকের জন্য প্রাধান্য পাচ্ছে।

ছবি: লা রিভ

বৈশাখের সাজ

২০২৬ সালের বৈশাখ ফ্যাশনের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো, পোশাকের রঙ এবং মেকআপ ও অ্যাক্সেসরিজ এর ভারসাম্য রাখা। রঙিন শাড়ি বা জামার সঙ্গে মিনিমাল মেকআপ ও অ্যাক্সেসরিজ মানানসই। হালকা বা মিউটেড টোনের পোশাকের সাথে কনট্রাস্ট অ্যাক্সেসরিজ ও উজ্জল লিপস্টিকের ব্যবহার করা যেতে পারে। এতে পুরো লুক খোলামেলা, স্বাভাবিক এবং ফ্রেশ মনে হয়।

২০২৬ সালের বৈশাখের ফ্যাশন শুধু রঙ বা নকশার উপর নির্ভর করে না; এটি আরাম, ব্যক্তিগত স্বাচ্ছন্দ্য, আধুনিকতা এবং ঐতিহ্যের সমন্বয়। পহেলা বৈশাখের শাড়ি, জামা, কুর্তা আর সাজ, সব মিলিয়ে এবারের বৈশাখ ফ্যাশন উৎসবকে আরও প্রাণবন্ত এবং স্মরণীয় করে তুলেছে।

  • No products in the cart.
Filters