উইন্টার লুকবুক | লা রিভ

উইন্টার লুকবুক | লা রিভ

Winter Lookbook

হাড়কাঁপানো শীত মানেই শুধু গরম পোশাক নয়, শীত মানে নিজের স্টাইলটাকেও নতুনভাবে তুলে ধরার সুযোগ। এই শীতে লা রিভ নিয়ে এসেছে এমন এক উইন্টার লুকবুক, যেখানে আরাম, উষ্ণতা আর আধুনিক স্টাইল সুন্দরভাবে একসাথে মিলিত হয়েছে। প্রতিদিনের ব্যস্ততা থেকে শুরু করে বিশেষ মুহূর্ত, নারী-পুরুষ সবার জন্যই এখানে রয়েছে পরিপূর্ণ শীতের সাজ।

Womens Winter collection

নারীদের জন্য শীতের লুক

নারীদের শীতের পোশাকে লা রিভ বরাবরের মতোই গুরুত্ব দিয়েছে আরাম আর এলিগ্যান্সে। নরম ফেব্রিক, গরম লেয়ারিং আর ট্রেন্ডি কাট, সব মিলিয়ে এই লুকগুলো শীতের সকালের অফিস থেকে শুরু করে বিকেলের আড্ডা কিংবা সন্ধ্যার আউটিং পর্যন্ত সহজেই মানিয়ে যায়।

সলিড রঙ, সফট প্রিন্ট আর স্মার্ট সিলুয়েট, সব কিছুতেই আছে পরিমিত স্টাইলের ছোঁয়া। অতিরিক্ত কিছু না করেও যেন লুকটা থাকে পরিপাটি ও আত্মবিশ্বাসী, সেই ভাবনাটাই এই কালেকশনের প্রতিটি আউটফিটে ফুটে উঠেছে।

Coat 1Coat 2Coat 3

কোট

হেভি উইন্টার উপযোগী এই কোটগুলো তৈরি করা হয়েছে উষ্ণ ও টেকসই ফেব্রিক দিয়ে। স্ট্রাকচার্ড কাট ও ক্লিন ফিনিশ শীতের বাইরে চলাফেরায় গরম রাখার পাশাপাশি লুক রাখে পরিপাটি ও স্মার্ট।

Blazer 1Blazer 2Blazer 3

ব্লেজার

শীতের জন্য বিশেষভাবে তৈরি ব্লেজারগুলোতে আছে উষ্ণ ফেব্রিক ও ব্যালান্সড ফিট। অফিস, মিটিং কিংবা স্মার্ট ক্যাজুয়াল লুক, সব জায়গাতেই ব্যবহারযোগ্য।

Jacket 1Jacket 2Jacket 3

জ্যাকেট

এই কনকনে ঠান্ডা বাতাস থেকে সুরক্ষার জন্য প্রয়োজনীয় লেয়ারিং সাপোর্ট। হালকা হলেও উষ্ণ, তাই লং আওয়ার পরার জন্য আরামদায়ক।

Poncho 1Poncho 2Poncho 3

পঞ্চো

সহজ, ট্রেন্ডি ও এলিগ্যান্ট। বেশি ঠান্ডায় যেকোন সময় গায়ে চাপানো যায়, আবার গরম লাগলে খুলে রাখা যায়। ইনডোর ও আউটডোর দুটোতেই মানানসই।

Shawl 1Shawl 2Shawl 3

শাল

শীতের প্রয়োজনীয় একটি উপাদান। নরম ফেব্রিক ও মিনিমাল ডিজাইন যেকোন পোশাকের সাথে সহজে মানিয়ে যায়।

Sweater 1Sweater 2Sweater 3

সোয়েটার

উষ্ণতা আর আরামের জন্য অপরিহার্য। লেয়ারিং বা এককভাবেই পরার উপযোগী, দৈনন্দিন ব্যবহারে পারফেক্ট।

Accessories 1Accessories 2Accessories 3

অ্যাকসেসরিজ

ইনফিনিটি স্কার্ফ, বিনি ক্যাপ মোজা – শীতের ছোট কিন্তু প্রয়োজনীয় ডিটেইল, যা আরাম ও স্টাইল দুটোই নিশ্চিত করে।

Mens Winter Collection

পুরুষদের জন্য স্মার্ট উইন্টার স্টাইল

পুরুষদের জন্য এই উইন্টার লুকবুকে রয়েছে শার্প আর ক্লিন স্টাইলের সমন্বয়। জ্যাকেট, সোয়েটার আর লেয়ারড আউটার, সবই এমনভাবে ডিজাইন করা, যেন শীতে গরম থাকার পাশাপাশি লুক থাকে স্মার্ট ও গোছানো।

অফিসের ফর্মাল লুক হোক বা ক্যাজুয়াল আউটিং, এমনকি উইকেন্ড প্ল্যান, সব পরিস্থিতির জন্যই এখানে পাওয়া যাবে মানানসই অপশন।

Hoodie 1Hoodie 2Hoodie 3

হুডি

আরামদায়ক ও ব্যবহারিক। ডেইলি আউটিং কিংবা ট্রাভেলের জন্য উপযুক্ত, নরম ফেব্রিক শীতে বাড়তি স্বস্তি দেয়।

Jacket 1Jacket 2Jacket 3

জ্যাকেট

হেভি উইন্টার উপযোগী ডিজাইন। ঠান্ডা বাতাস আটকাতে সহায়ক এবং স্মার্ট লুক বজায় রাখে।

Blazer 1Blazer 2Blazer 3

বিজনেস ক্যাজুয়াল ব্লেজার

অফিসের দৈনন্দিন ব্যবহারের জন্য উপযোগী। উষ্ণ ফেব্রিক ও সহজ ফিট শীতের দীর্ঘ সময় পরার জন্য আরামদায়ক।

Blazer 4Blazer 5Blazer 5

বিজনেস ফরমাল ব্লেজার

ফরমাল পরিবেশের কথা মাথায় রেখে তৈরি। ক্লিন কাট ও স্ট্রাকচার্ড ডিজাইন শীতে প্রফেশনাল লুক বজায় রাখে।

Overcoat

ওভারকোট

হেভি শীতের জন্য নির্ভরযোগ্য আউটার। উষ্ণতা ও কাভারেজ, দুটোই নিশ্চিত করে।

 

Sweater 1Sweater 2Sweater 3

সোয়েটার

হালকা কিন্তু উষ্ণ। শার্ট বা জ্যাকেটের সাথে সহজে লেয়ার করা যায়।

Sweatshirt 1Sweatshirt 2Sweatshirt 3

সোয়েটশার্ট

আরামদায়ক অপশন। ক্যাজুয়াল ব্যবহারে উপযোগী এবং শীতের দিনগুলোতে স্বস্তিদায়ক।

MufflerBeanie CapsSocks

অ্যাকসেসরিজ

মাফলার, বিনি ক্যাপ মোজা – শীতের প্রয়োজনীয় সঙ্গী, যা লুককে করে সম্পূর্ণ।

শীত যতই কড়া হোক, স্টাইল নিয়ে ভাবনার দরকার নেই। এই উইন্টার লুকবুক শীতের প্রতিটি প্রয়োজনকে কাভার করে, দৈনন্দিন ব্যবহার থেকে শুরু করে বিশেষ মুহূর্ত পর্যন্ত। হালকা কিন্তু উষ্ণ, পরতে আরামদায়ক আর দেখতেও ট্রেন্ডি ও ফ্যাশনেবল, এই তিনটি বিষয়ই লা রিভের শীতের কালেকশনের মূল শক্তি। লা রিভের ‘অ্যাসেনশিয়ালিজম’ কালেকশন মানেই কম কিন্তু প্রয়োজনীয়, সহজ কিন্তু পরিপূর্ণ। সম্পূর্ণ উইন্টার কালেকশন দেখতে ভিজিট করুন www.lerevecraze.com অথবা আপনার নিকটস্থ যেকোন লা রিভ স্টোরে।

লেখক: ফাতেমাতুজ্জোহরা আফিয়া

  • No products in the cart.
Filters